জানা যায়, পুরাতন মালদার মহেশ বাথানী অঞ্চলের বালুয়াটোলা এলাকার বাসিন্দা প্রদীপ প্রামাণিক তার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করেন হবিবপুরের বুলবুলি এলাকায়। আরও জানা যায়, তার মেয়ে নরহাট্টা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী। প্রদীপ প্রামাণিক তার মেয়ের ১৮ বছর পূর্ণ না হতেই বিয়ে ঠিক করেন। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ১৮ বছরের নিচে থাকা কোন নাবালিকা মেয়ের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। শনিবার এই খবর পাওয়া মাত্রই প্রদীপ প্রামানিকের বাড়িতে হাজির হয় পুরাতন মালদা ব্লকের বিডিও নরোত্তম বিশ্বাস, মালদা থানার আই.সি সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। পরিবারের সঙ্গে কথা বলে নাবালিকার বিয়ে আইনত নিষিদ্ধ সেই সম্পর্কে তাদের অবহিত করেন। এরই পাশাপাশি পরিবারকে সরকারি প্রকল্প কন্যাশ্রী সম্বন্ধে জানান। পরে প্রশাসনের কথা শুনে তাদের মেয়ের পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে জানালে ফিরে আসেন পুলিশ প্রশাসনের কর্ম কর্তারা।
এবিষয়ে নাবালিকার বাবা প্রদীপ প্রামাণিক জানান, ১৮ বছরের আগে তার মেয়ের বিয়ে দেবেন না।
এবিষয়ে বিডিও নরত্তম বিশ্বাস জানান, নাবালিকার পরিবারকে বুঝিয়েছেন যে ১৮ বছর পূর্ণ না হলে তারা তাদের মেয়ের বিয়ে দেবে না। এমন কি নাবালিকার পরিবারের কাছ থেকে মুচলেখাও নেওয়া হয়েছে বলে তিনি জানান।